ওয়েব ডেস্ক; সৌম্যদীপ বেরা; ১৫ জানুয়ারি: পুরোনো কে পিছনে ফেলে নতুন বছর কে আপ্পায়ন করার আনন্দ কাটতে না কাটতেই চলে আসে পৌষ সংক্রান্তি। পিঠে পুলি। জানুয়ারি মাসের মাঝমাঝিতে এই উৎসব হয়। নতুন বছর এর মতো এই উৎসব ও এক নতুন কে আগমন এর উৎসব এ হলো নতুন ধান কে ঘরে তোলার আনন্দ। মকর সংক্রান্তি নামেও এই উৎসব পরিচিত। শুধু বাঙ্গালী কেনো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিতে এটি পালিত হয়।

তামিলনাড়ুতে : পোঙ্গল, গুজরাতে: উত্তরায়ণ, অসমে: ভোগালি। অনেক জায়গায় এই উৎসবের মেয়াদ থাকে বেশ কিছু দিন ধরে।
বাড়ি জুড়ে আলপনা, সূর্য দেবের পুজো, লক্ষ্মীপুজো, শ্রী চিহ্ন আঁকা সব কিছুই এই উৎসবের অঙ্গ।

রকমারি পিঠে : চন্দ্রপুলী, ক্ষীরপুলি, দুধ পুলি, পাটিসাপটা, গোকুল পিঠে, ভাজা পিঠে আরো কত কি। এই সব কিছু দেখলে সংস্কৃতি প্রিয় এবং খাদ্য রসিক যে কোন মানুষের জিভ দিয়ে জল পড়বেই। চালের গুঁড়ো এবং গুড় এই দুটির সংমিশ্রণ এই এই উৎসবকে আরো জমিয়ে দেয়।

মকর সংক্রান্তি উৎসবকে ঘিরে শুধু পিটিয়ে পুলির লড়াই চলে না তার সঙ্গে চলে ঘড়ির লড়াই। বহু মানুষ এই উৎসবে ঘুড়ি ওড়ান।

এই পৌষ সংক্রান্তি উৎসব শুধুমাত্র এই রাজ্যে নয় রাজ্যের বাইরেও বহু রাজ্যে বেশ ধুমধাম করেই পালন করা হয়।