শুভাবরি ওয়েব ডেস্ক, ২০ জানুয়ারি, কলকাতা:
পেরিয়ে গেছে করোনা পরিস্থিতির ভায়াল অবস্থা, পেরিয়ে গেছে দুর্গাপুজো, কালীপুজো, ছট। পেরিয়ে গেছে ২০২৩ সালের বর্ষবরণ। কিন্তু রাস্তার হাল ফেরেনি কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া অঞ্চলের (ব্রহ্মপুর বাদামতলা)।

স্থানীয়দের মতে জল নিষ্কাশনের লাইন বসানোর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি হয়েছিল বছর দুয়েক আগে। কিন্তু শুধুমাত্র তাতে মাটি ভরাট করে উপরে ইঁটের টুকরো ফেলে রাখা হয়েছে। এই অবস্থায় তাদের নিত্য যাতায়াতের রাস্তা এখন বিষময় হয়ে উঠেছে।

বলিষ্ঠ নাগরিকদের বক্তব্য, যদি কোথাও কোন কারনে এম্বুলেন্স ভেতরে আসতে হয় তবে হয়তো হসপিটালে পৌঁছানোর আগে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এ বিষয়ে স্থানীয় পৌর প্রতিনিধির সাথে যোগাযোগ করা যায়নি। তবে সদা সতর্ক কলকাতা পৌরসভার প্রশাসন হয়তো এই বিষয়টিকে অতিসত্বর সমাধান করবেন এটা আশা করেন অঞ্চলের কিছু মানুষ।