ওয়েব ডেস্ক; ১১ ফেব্রুয়ারি: ক্যান্সার! রোগটি বর্তমান যুগে স্বাস্থ্য জনিত যেকোনো আলোচনার শীর্ষে থাকে। সাধারণত যে জিনিসগুলি আমরা জানি যার মাধ্যমে ক্যান্সার রোগ হয় তাছাড়াও কিন্তু এমন অনেক জিনিস রয়েছে যা থেকে ক্যান্সার রোগ ছড়িয়ে পড়তে পারে। সেই নজর এড়িয়ে যাওয়া কারণগুলি সম্পর্কে জানাচ্ছেন ডা. আরতি ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট এবং এম এস অঙ্কো সার্জেন, ডা. জহর মজুমদার।

ডা. জহর মজুমদার প্রথমেই বলেন, সিগারেট খাওয়া, অস্বাস্থ্যকর লাইফ স্টাইল এইগুলি ক্যান্সার রোগের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে নবীন প্রজন্ম এবং বিশেষ করে ইয়াং মহিলারা এই সিগারেট সেবন আগের থেকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এবং সবচেয়ে যে বিষয়টি আমাদের চোখ এড়িয়ে চলে যাচ্ছে তা হল নিয়ম ভেঙে চারিদিকে ইন্ডাস্ট্রি তৈরি এই ক্যান্সার রোগকে কিছুটা পরিমাণ বাড়িয়ে দেওয়ার পক্ষে ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, আমাদের অনেকেরই চোখ এড়িয়ে যাচ্ছে দূষণ। কোথায় মাটিতে আর্সেনিকের পরিমাণ কি আছে । এর সাথে কিছু রোগ হেপাটাইটিস বি , হেপাটাইটিস সি , এইচ আই ভি যেগুলোর ক্যান্সার রোগের সাথে একটা যোগ রয়েছে । এগুলো নিয়ে প্রচারের অভাব রয়ে গেছে।

তার কথায়, দেশে ইন্ডাস্ট্রি দরকার, আমাদের দেশ এগোচ্ছে, কিন্তু তার ওপরও দরকার সচেতনতা। সরকারের তরফ থেকে প্রচার চলছে । আরো প্রচার বাড়াতে হবে, মানুষের ঘরে পৌঁছতে হবে। এখন যে নিয়ম ভেঙে বন কেটে সিভিলাইজেশনের দিকে এগোচ্ছি সেটা একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখতে হবে। আমাদের প্রচুর পরিমাণে রিসোর্স আছে, সেই রিসোর্সটা আমরা ব্যবহার করছি কিন্তু সে ব্যবহারটা যথার্থভাবে হচ্ছে না। এছাড়াও রয়েছে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ক্যান্সারের প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। সবচেয়ে বড় বিষয় হলো দিন দিন আমাদের পানীয় জলের মাত্রা কমে যাচ্ছে। আমরা সাধারণত যে জল পান করি সেগুলো অনেকসময় নিরাপদ নয়।

আরেকটি যে বড় বিষয় সেটি হল জনসংখ্যা বৃদ্ধি। দেশ তথা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির জন্য খাদ্যের একটা সমস্যা সৃষ্টি হয় । পেস্টিসাইডের বা কিটনাশকের ব্যবহার , খাদ্যকে অনেকদিন পর্যন্ত ঠিকঠাক রাখার জন্য বিভিন্ন ক্যামিকেলের ব্যবহার ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়।

ডা. জহর মজুমদার সর্বজনীন ভাবে জানান, ছড়িয়ে ছিটিয়ে নয় একসঙ্গে মুঠো হাতে এগাতে হবে। যাতে আগামী দিনে আমরা বলতে পারি আমরা ক্যান্সার কে নিয়ন্ত্রণে আনতে পেরেছি।