শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি, কলকাতা:
আজ অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিয়ালদহ বিগ বাজারের সামনে থেকে ওয়াই চ্যানেল, এসপ্ল্যানেড হয়ে এজেসি বোস রোড – এসএন ব্যানার্জি রোড – ডোরিনা ক্রসিং পর্যন্ত তাদের বিভিন্ন দাবি নিয়ে একটি মিছিল বের করে।

চার সদস্যের একটি প্রতিনিধি দল (সিমা পাটুলি, শোভন সিংহ রায়, অনিমেষ বন্দ্যোপাধ্যায়, ইসমাইল হোসেন) ৬৭, বেন্টিঙ্ক স্ট্রিটের কর্মসংস্থান অধিদপ্তরের অফিসে ডেপুটেশন জমা দেওয়ার জন্য যান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিমেষ বন্দ্যোপাধ্যায় (সাধারণ সম্পাদক), সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষ, নিখিল মাইতি, ডি ওয়াই এফ আই এর বিকাশ ঝা, ইসমাইল হোসেন প্রমুখ।
