ওয়েব ডেস্ক; ৩ মার্চ:
জি এস এম এ কি ?
গ্রুপ স্পেশাল মোবাইল আসোসিয়েশন (জি এস এম এ) হলো মোবাইল অপারেটর এবং বিশ্ব ব্যাপী মোবাইল শিল্প সংস্থা গুলির এক গোষ্ঠি। এই গোষ্ঠিতে বিশ্বের ৭৫০ মোবাইল অপারেটর এবং ৪০০ কোম্পানি রয়েছে।

জি এস এম এ গভর্মেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড কি ?
প্রত্যেক বছর মোবাইল সংযোগ বাড়ানোর ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট ডিজিটাল নীতি এবং টেলি যোগাযোগ বিধি প্রণয়নকারী সরকারকে এই জি এস এম এ গভর্মেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। টেলি যোগাযোগ ক্ষেত্রে এটি বিশ্বের সর্বোচ্চ পুরস্কার। জি এস এম এ এর অন্তর্ভূও ৭৫০ মোবাইল অপারেটর এবং ৪০০ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের রূপরেখা নির্ধারণ করে এই পুরস্কার।

ভারতকে কেন এই পুরস্কার দেওয়া হলো ?
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সংস্কার হয়েছে তারই স্বীকৃতি এই জি এস এম এ পুরস্কার। আর ও ডাব্লিউ অনুমোদন পেতে আগে লাগতো ২৩০ দিন , এখন ৮ দিনে এই অনুমোদন পাওয়া যায়। মোবাইল টাওয়ার সংক্রান্ত ৮৫% অনুমোদন তৎক্ষণাৎ দেওয়া হয়ে থাকে। দেশের ৩৮৭ টি জেলার ১ লক্ষ জায়গায় ৫ জি পরিষেবা দেওয়া হচ্ছে, যা ভারতকে বিশ্বের সব থেকে দ্রুত ৫ জি পরিষেবা সূচনাকারী রাষ্ট্রে পরিণত করেছে। ভারতীয় টেলিকম ক্ষেত্রটি সম্ভাবনাময় ক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই বৃদ্ধি দৃষ্টি আকর্ষণ করেছে সমগ্র বিশ্বের। গত ৮ বছর ধরে ভারতে যে সংস্কার চলছে তারই ফল এই পুরস্কার।

ছবি: প্রতীকী