ওয়েব ডেস্ক: আমাদের গৃহস্থের ঘরে জোয়ান একটি খুব পরিচিত বস্তু। জোয়ান শুধুমাত্র খাবারের পর মুখসুদ্ধি হিসেবে ব্যবহার হয় না এর রয়েছে অনেক উপকার।

বুক জ্বালা থেকে রেহাই দেয় এই জোয়ান। সেক্ষেত্রে জিরে ও জোয়ান গুরু এবং তার সাথে আদা গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

খাবার হজম করতে জোয়ান অন্যতম এক বস্তু। জনি থাইমল নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকায় পেটের গ্যাস্ট্রিক রস ক্ষরণে সহায়তা করে।

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়েছে তারা জোয়ান ব্যবহার করতে পারেন।

নাক বন্ধ , সর্দি কাশি এই ধরনের সমস্যা থেকে জোয়ান মুক্তি দেয়।

জোয়ানকে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে 15 থেকে 20 দিন খেলে উপকার পাওয়া যায়।

জোয়ান কে চা বানিয়ে খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আদা এক টুকরো এলাচ তার সাথে যোগ করা যেতে পারে।