ওয়েব ডেস্ক; ২৩ মার্চ: ২১ শে মার্চ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৮২ ব্যাটালিয়নের সীমা চৌকি গোবিন্দপুরের ডিউটি তে মোতায়েন সজাগ জওয়ানরা তাদের এলাকা থেকে রাতে ব্যাবহৃত হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজার (HHTI) এর সহায়তায় বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে আসা ৪-৫ জন চোরাকারবারীকে দেখতে পায়।

কর্তব্যরত জওয়ানরা তৎক্ষণাৎ এলাকায় অ্যামবুশ স্থাপন করে। চোরাকারবারীরা কাছে আসতেই জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে থামতে বলে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে পাচারকারীরা ঘন অন্ধকারের সুযোগ নিয়ে জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময়, জওয়ানরা ২ টি বস্তা উদ্ধার করে। বস্তা খুললে ক্যাসোয়ারি নামের ২ টি বিরল প্রজাতির পাখি পাওয়া যায়।

বিরল পাখিগুলো বন দফতর, তেহট্টর কাছে হস্তান্তর করা হয়েছে।

৮২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, সীমান্তে বিরল প্রজাতির পাখি পাচার বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।