ওয়েব ডেস্ক; ২৪ মার্চ: ২২ শে মার্চ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি ঘোজাডাঙ্গা, ১৫৩ ব্যাটালিয়নের জোয়ানরা সীমান্তে বসবাসকারী অভাবী লোকদের কল্যাণের জন্য সিভিক অ্যাকশন কার্যক্রমের মাধ্যমে পোর্টেবল টয়লেট, কম্পিউটার, ট্যাবলেট, টেবিল-চেয়ার এবং ১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে, যাতে মোট ৯,৪৪,৯৬০/- টাকা খরচ হয়েছে। আশেপাশের গ্রামের প্রায় ২০০ গ্রামবাসী এই শিবিরে অংশ নেয়।

এলাকার মানুষ শিবিরের ভূয়সী প্রশংসা করেন এবং বিএসএফকে ভবিষ্যতে আরো বেশি করে এ ধরনের ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

১৫৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এই শিবির আয়োজনের জন্য জওয়ানদের প্রশংসা করেন। তিনি বলেন, রোদ, ঝড়-বৃষ্টির পরোয়া না করে বিএসএফ জওয়ানরা সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করে। সীমান্তবাসীর কল্যাণে বিএসএফ সময়ে সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।