ওয়েব ডেস্ক; ১ এপ্রিল: দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে বিএসএফ জওয়ানরা চোরাকারবারিদের পরিকল্পনা ব্যর্থ করে ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ কেজি গাঁজা জব্দ করলো, যেগুলো চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।

২৯ মার্চ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, সীমা চৌকি আমুদিয়া, ১১২ ব্যাটালিয়নের কর্মীরা তাদের দায়িত্বের এলাকায় অ্যাম্বুশ স্থাপন করে। অ্যাম্বুশ পার্টি ২-৩ জন চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে যারা ২ টি প্লাস্টিকের ব্যাগ (পটলা) নিয়ে সীমান্ত বেড়ার দিকে এগিয়ে যাচ্ছিল। অ্যামবুশ পার্টি চোরাকারবারিদের চ্যালেঞ্জ জানালে, ঘন অন্ধকার জঙ্গল ও ঘন বসতির সুযোগ নিয়ে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তার পরেই জওয়ানরা আশেপাশের এলাকায় নিবিড় তল্লাশি শুরু করে । তল্লাশির সময়, জওয়ানরা ২ টি প্লাস্টিকের ব্যাগ (পোটলা) থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেঁতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ জওয়ানদের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে এটি দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের সতর্কতার প্রতিফলন। তিনি সীমান্তবাসীদের কোনো অবস্থাতেই চোরাচালান কার্যক্রমে না জড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন যে, বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ হতে দেবে না এবং চোরাচালান বা আন্তঃসীমান্ত অপরাধে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।