ওয়েব ডেস্ক; ১২ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার প্রভাব দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কৃষক ভাই-বোনেদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে।
রাজ্যসভার সংসদ রাম চন্দর জাংড়া একটি ট্যুইটে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুবিধাগুলির কথা জানান।
রাজ্যসভার সাংসদের ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কৃষক ভাই ও বোনেদের মুখে হাসি ফুটিয়েছে। এরচেয়ে বড় খুশি আর কী হতে পারে”!
