ওয়েব ডেস্ক; ১৬ এপ্রিল: ২০২০ থেকে নিজেদের যাত্রা শুরু করেছে তারা। ধর্ম, রাজনীতি এই সব কিছুরই ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়ে বহু জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে রেখে এগিয়ে চলছে, বিজয়গড় পরশ।

বাংলার ১৪৩০ সালের শুরুর দিনটি প্রভাত ফেরির মাধ্যমে শুরু করলো পরশ। যাদবপুরের বিজয়গড় অঞ্চলের বেশ কিছু এলাকা নিজেদের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ালো তারা। সঙ্গে ছিল জনবল, শিক্ষা বল এর মতন বিভিন্ন জনহিতকারী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করার একটা প্রচেষ্টা।

প্রায় ৫০ জনের বেশি সদস্য এদিন পা মেলান এই প্রভাত ফেরীতে। সমাজে মানুষ ছাড়াও নির্বাক কিছু প্রাণী রয়েছে যারা নিজেদের কষ্টটুকুও বলতে পারেনা। আমাদের বাড়ির অলি গলিতে থাকা পশুদের বিস্কুট এবং জল দিয়ে পরশের সদস্যরা বাংলা নববর্ষের এই প্রথম দিনটি উদযাপন করলো। ছবি: সৌম্যদীপ বেরা
