ওয়েব ডেস্ক; ১৮ এপ্রিল: ভারতীয় রেল 2022-23 আর্থিক বছরের জন্য 2.40 লক্ষ কোটি টাকার রেকর্ড আয় নথিভুক্ত করলো। এটি আগের বছরের তুলনায় প্রায় 49,000 কোটি টাকা বেশি, যা 25% বৃদ্ধি পেলো। এই আর্থিক বছরে 2022-23, মালবাহী রাজস্বও 1.62 লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 15% বৃদ্ধি পেলো। ভারতীয় রেলওয়ের যাত্রী রাজস্ব 61% এর সর্বকালের উচ্চ বৃদ্ধি হয়ে 63,300 কোটি টাকায় পৌঁছেছে।
