ওয়েব ডেস্ক; ১৯ এপ্রিল: প্রথম ঘটনায়, ১৮ এপ্রিল , দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন, সীমা চৌকি রাঙ্গিয়াপোতা, ৮২ ব্যাটালিয়নের জওয়ানরা একটি বিশেষ অনুসন্ধান অভিযানের সময়, তাদের দায়িত্বের এলাকা থেকে চারটি ব্যাগ উদ্ধার করে, যেগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।চারটি ব্যাগ খুললে ২৮৬ বোতল ফেনসিডিল ও ১৫০০ টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার হয়।
আরেকটি ঘটনায়, সীমা চৌকি সুতিয়া, ১০৭ ব্যাটালিয়নের কর্মীরা ১৮ এপ্রিল একটি বিশেষ অভিযানের সময় ২০ কেজি গাঁজা জব্দ করে, তবে পাচারকারীরা ঘন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
অন্যান্য ঘটনায় সীমা চৌকি ডোবারপাড়া ও তেঁতুলবেড়িয়া, অ্যাডহক এসবি তৃতীয় ব্যাটালিয়নের কর্মীরা তাদের দায়িত্বের এলাকা থেকে ৫২৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে। সমস্ত ঘটনায় বাজেয়াপ্ত মোট ৮০৯ টি ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ১,৬৬,০৯৬/- টাকা।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
জনসংযোগ আধিকারিক, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছেন যে সীমান্তে বিএসএফ জওয়ানরা তাদের দায়িত্ব পালনে সর্বদা সজাগ এবং সীমান্তে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
