ওয়েব ডেস্ক; ১ মে: ৩০ এপ্রিল , দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১১৮ ব্যাটালিয়নের সীমা চৌকি সি এস খালি (সীমা চৌকি বোলতলার অধীন) এর সতর্ক জওয়ানরা তাদের দায়িত্বের এলাকায় মাছের ডিমে ভর্তি ১০ টি প্লাস্টিকের ব্যাগ আটক করেছে, যার বাজার মূল্য ১ লাখ টাকা। চোরাকারবারীরা ওই মাছের ডিম ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আসলে, কর্তব্যরত জওয়ানরা দেখে যে ৪-৫ জন চোরাকারবারী প্লাস্টিকের ব্যাগ নিয়ে কালিন্দী নদীর দিকে এগোচ্ছে, এটা দেখে জওয়ানরা তাদের ধাওয়া করতে শুরু করে। কিন্ত জওয়ানদের দেখে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে প্লাস্টিকের ব্যাগগুলি সেখানে ফেলে গ্রামের দিকে ছুটে পালিয়ে যায়। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে জওয়ানরা ১০ টি ব্যাগ উদ্ধার করেছে ।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস, হিঙ্গলগঞ্জে হস্তান্তর করা হয়েছে।
১১৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদাই তৎপরতার সাথে আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব পালন করে এবং চোরাকারবারীদের প্রত্যেক কাজে তারা নজর রাখে। তিনি আরও বলেন যে চোরাকারবারীরা নতুন নতুন উপায়ে পাচার করার চেষ্টা করে কিন্তু সতর্ক বিএসএফ জওয়ানরা তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।
