শুভাবরি ওয়েব ডেস্ক, ২ মে, কলকাতা:
নিয়োগ দুর্নীতি সহ তৃণমূল বিজেপির গোপন আঁতাত রয়েছে এই দাবিতে আজ কলকাতা জেলা বামফ্রন্ট এক কেন্দ্রীয় মিছিলের আয়োজন করে। রবিন দেব ( সিপিআইএম), অনাদি সাহু (সিটু), প্রবীর দেব ( সিপিআই) প্রমুখের এর নেতৃত্বে শতাধিক সমর্থকদের এই মিছিল ধর্মতলার লেনিন স্ট্যাচু থেকে শুরু হয়ে পারিপার্শ্বিক রাস্তা পরিক্রমা করে কলেজ স্কোয়ারে শেষ হয়।
