শুভাবরি ওয়েব ডেস্ক, ৩ মে, শুভাবরি ব্যুরো:
গতকাল (২রা মে, ২৩) একটি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে, STF, WB-এর একটি দল উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গ্রামের লারুখুয়ায় মো: আলম (৫৭) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়।
এই অভিযানে লোহার পাইপ বন্দুক,৭.৬৫ মিমি লাইভ গোলাবারুদের ১৫ রাউন্ড,৭.৬৫ এর ৪ রাউন্ড ব্যবহৃত (রি-এসেম্বল্ড) গোলাবারুদ এবং ৭০ মিমি ১২ বোরের ১ রাউন্ড লাইভ গোলাবারুদ উদ্ধার করা হয়।
এছাড়াও আইডি কার্ড, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫০,০০০/- (আনুমানিক) উদ্ধার ও জব্দ করা হয়েছে। সেই সাথে গ্রেফতার করা হয় মো: আলম এবং তার ছেলে মো: নৌসাদকে। গোয়ালপোখর থানায় অস্ত্র আইনে একটি সুনির্দিষ্ট মামলা শুরু হয়েছে। অভিযুক্ত দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে।