ওয়েব ডেস্ক; ৬ মে: গত ৪ মে বিএসএফ-এর ৮২ এবং ৫৪ ব্যাটালিয়নের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (এএইচটিইউ), প্ল্যান ইন্ডিয়া এনজিও-র সাথে যৌথভাবে, ৮২ ব্যাটালিয়নের সীমান্ত পোস্ট মহাখোলা এলাকায় গ্রামবাসী এবং ছাত্রদের, মানব পাচার এবং শিশু অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে।

বিএসএফ-এর মানব পাচার প্রতিরোধ ইউনিট এবং প্ল্যান ইন্ডিয়া এনজিও-এর সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে হাটখোলা গ্রামের সদস্য, মহিলা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সচেতনতামূলক প্রচারে মানুষকে মানব পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু যৌন নির্যাতন এবং লিঙ্গ বৈষম্যের মতো সামাজিক কুফল সম্পর্কে অবহিত করা হয়।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, মানব পাচার ও শিশু অপরাধ রোধে বিএসএফ বিভিন্ন এনজিওর সহযোগিতায় আলাদা আলাদা সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। যাতে শিশু অপরাধ ও মানব পাচারের মতো জঘন্য অপরাধ দমন করা যায়।