ওয়েব ডেস্ক; ৭ মে: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আগামীকাল ৮ মে সোমবার ইডেনে আইপিএল টি টোয়েন্টি ম্যাচ থাকার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে খেলা শেষে রাতে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
মেট্রো তরফ থেকে জানানো হয়েছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে রাত ১২:১৫ তে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর যাওয়ার জন্য উভয়মুখী দুটি ট্রেন ছাড়বে।
