ওয়েব ডেস্ক; সৌম্যদীপ বেরা; কলকাতা; ৮ মে : অনুষ্ঠিত হয়ে গেল ‘ইণ্ডী রয়াল’-এর পরিচালনায় এবং ‘ট্রানিসটিকস ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’ ও ‘লিটল হাব’ সহ একাধিক সংস্থার সহযোগিতায় ‘ ইন্ডী রয়াল মিস অ্যাণ্ড মিসেস ইণ্ডিয়া ২০২৩’।
এই যুগের বিশিষ্ট গীতিকার, সুরকার, কণ্ঠসঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক নচিকেতা চক্রবর্তী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেত্রী মৌবনী সরকার, শুভাঙ্গী ধর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ” ষষ্ঠতম ইন্ডী রয়াল মিস অ্যাণ্ড মিসেস ইণ্ডিয়া ২০২৩ ।”
আয়োজক সংস্থা ইণ্ডী রয়েল-এর পক্ষ থেকে রোলি ত্রিপাঠী জানিয়েছেন, “ষষ্ঠতম মিস অ্যাণ্ড মিসেস ২০২৩ নাম থেকেই বোঝা যাচ্ছে এই প্রতিযোগিতা মূলতঃ বিবাহিত ও অবিবাহিত নারীদের খেতাবী প্রতিযোগিতা।”
প্রতিযোগিতার অন্যতম বিচারক নিতু সাহা জানিয়েছেন, ” ভারতীয় সংস্কৃতিকে না ভোলার কথা স্মরণ করাতে মোট ৫২ জন প্রতিযোগিনী ‘মিস’, ‘মিসেস’ এবং ‘ক্লাসিক’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। ভার্চুয়াল ভাবে ৬ বার ও সামনাসামনি ৩ বার প্রশিক্ষণ দেওয়ার পর আজ মূল পর্বে ৪০ জন প্রতিযোগিনী অংশ নিয়েছেন। তিনটে বিভাগ থেকে তিনজনকে পুরস্কৃত করার পাশাপাশি অন্যান্যদেরও পুরস্কার প্রদান করা হবে।”
