ওয়েব ডেস্ক; ১১ মে: সম্প্রতি ইন্ডিয়া পোস্ট যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহানের উপস্থিতিতে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এবং Tripta টেকনোলজিসের সাথে একটি মউ স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকটি ‘ভারত ইমার্ট’ নামে একটি পোর্টাল চালু করার সুবিধা দেয়, যা ব্যবসায়ীদের প্রাঙ্গণ থেকে চালান পিক আপ করার সুবিধা প্রদান করবে এবং সারা দেশে কনসাইনিদের দোরগোড়ায় ডেলিভারি নিশ্চিত করবে। এটি CAIT-এর সাথে যুক্ত আট কোটি ব্যবসায়ীকে উপকৃত করবে বলে মনে করা হচ্ছে।
