ওয়েব ডেস্ক; ৩১ মে: দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত বিএসএফ কর্মীরা ভারত-বাংলাদেশ সীমান্তে তাদের দায়িত্বের এলাকায় ৬০০ গ্রাম গাঁজাসহ এক বাংলাদেশী যাত্রীকে আটক করেছে, যেগুলো সে ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।
গত ৩০ মে, সীমা চৌকি ঘোজাডাঙ্গায, ১৫৩ ব্যাটালিয়নের কর্মীরা চেকিং করার সময় এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে ৬০০ গ্রাম গাঁজা সহ আটক করে, যেগুলো সে তার অন্তর্বাসে লুকিয়ে রেখেছিল। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় আশিক ইকবাল খান মন্ডল, জেলা খুলনা, বাংলাদেশ বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশি যাত্রী জানায়, বৈধ ভিসা নিয়ে সে গত ১৭ মে ভারতে এসেছিল। ভারতে আসার পর সে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে বন্ধু জয় মালির বাড়িতে থাকত। সে আরও জানায়, গত ৩০ মে বন্ধু জয় মালির কাছ থেকে তিন হাজার টাকা দিয়ে এই গাঁজা নিয়েছিল। সে আরও জানায়, সে এই গাঁজা বাংলাদেশে বেশি দামে বিক্রি করতে যাচ্ছিল। কিন্তু বিএসএফ চেকিং পয়েন্টে জওয়ানরা তাকে ধরে ফেলে।
আটক যাত্রী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ থানা বসিরহাটের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ জওয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করে, ১৫৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেছেন যে সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত সুরক্ষা বাহিনী সর্বদা নজরদারি বজায় রাখে। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তার একটি দক্ষ টিম রয়েছে, যারা সীমান্ত এলাকায় ঘটা অপরাধমূলক কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখে।
