৭ জুন, শুভাবরি ওয়েব ডেস্ক, কলকাতা:
গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে, রাজারহাট থানা ওমরহাটিতে অভিযান চালিয়ে দুধকুমার সরদার ওরফে বাপি (৪৫ বছর) কে গ্রেপ্তার করে।
তাকে তল্লাশি করে একটি ইম্প্রোভাইজড একটি শাটার পিস্তল এবং এক রাউন্ড গোলাবারুদ জব্দ করে।
এই বিষয়ে রাজারহাট থানায় (নং -১৮০/২৩ তারিখ – 06.06.23 u/s 25(1B)(a) একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
