ওয়েব ডেস্ক; ১০ জুন: ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফ শুধু আন্তর্জাতিক সীমান্ত পাহারা দিচ্ছে না, সীমান্তে ঘটছে অপরাধ ও অপকর্ম রোধে সময়ে সময়ে সচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করে।
এই প্রসঙ্গে, ৭ জুন , দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে ৭০ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের-এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিউ) মডেল একাডেমি (দুস্তবীঘি) কালিয়াচক, মালদহে মানব প্রতিরোধের জন্য পাচার ও অন্যান্য অপরাধ সংক্রান্ত একটি সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করে।
এই সচেতনতামূলক কর্মসূচীতে, বিএসএফ-এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিউ), গ্রামবাসীদের মানব পাচার, বাল্যবিবাহ, শিশু যৌন নির্যাতন, শিশুশ্রম, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষার গুরুত্ব ইত্যাদি বিষয়ে অবহিত করে। ১৫ জন বিদ্যালয়ের কর্মচারী এবং প্রায় ২৫০ জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
গ্রামবাসীরা এই কর্মসূচির আয়োজন করার জন্য বিএসএফকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৭০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তের বাসিন্দা ও বিএসএফের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সময়ে সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সুশিক্ষা দিতে হবে।
