ওয়েব ডেস্ক; ১১ জুন: ৯ জুন দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন, ৫ ব্যাটালিয়নের সীমা চৌকি পিপলির সজাগ জওয়ানরা তাদের দায়িত্বের এলাকায় মাছের ডিম ভর্তি ১৬ টি প্লাস্টিকের ব্যাগ আটক করেছে। বাজেয়াপ্ত মাছের ডিমের বাজার মূল্য ৮০,০০০/- টাকা। চোরাকারবারীরা ওই মাছের ডিম ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

উল্লেখ্য, সীমান্ত চৌকি পিপলির জওয়ানরা খবর পান তাদের এলাকা থেকে বিপুল পরিমাণ মাছের ডিম পাচার হতে পারে। তারপরে, সীমান্তে মোতায়েন জওয়ানরা তাদের এলাকায় সতর্কতা বাড়ায় এবং অনুসন্ধান অভিযান শুরু করে। সেই সময় জওয়ানরা কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে, জওয়ানরা চোরাকারবারিদের পিছু নেয় এবং চ্যালেঞ্জ করে। জোয়ানদের তাদের দিকে আসতে দেখে চোরাকারবারীরা ভয়ে মালামাল সেখানেই ফেলে জলা জমির সুযোগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জওয়ানরা ওই মাছের ডিম জব্দ করেছে ।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদাই তৎপরতার সাথে আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব পালন করে এবং চোরাকারবারীদের কোন কাজই তাদের চোখের আড়াল হয় না। তিনি আরও বলেন যে চোরাকারবারীরা নতুন উপায়ে পাচার করার চেষ্টা করে কিন্তু সতর্ক বিএসএফ জওয়ানরা তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।