ওয়েব ডেস্ক; ১৮ জুন: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে তাদের দায়িত্বের এলাকা থেকে ৮৬৫ বোতল ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা জব্দ করেছে, যেগুলো চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জব্দকৃত ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ১,৮৮,৯৮৮/- টাকা।

১৬ জুন, সীমা চৌকি জলঙ্গী, ১৪১ ব্যাটালিয়নের জোয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার লক্ষ্যে জওয়ানরা চোরাকারবারিদের দিকে এগোতে শুরু করলে অন্ধকার ও ঝোপের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকায় নিবিড় তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

একই দিনে অন্যান্য ঘটনায় সীমা চৌকি হালদারপাড়া, ৫৪ ব্যাটালিয়ন, সীমা চৌকি দৌলতপুর, ১১৫ ব্যাটালিয়ন, সীমা চৌকি বৌসমারী, ১৪১ ব্যাটালিয়ন, সীমা চৌকি আশারিদাহ, ৩৫ ব্যাটালিয়ন, সীমা চৌকি চারালখালী, ১১৮ ব্যাটালিয়ন, সীমা চৌকি ডোবারপাড়া, ৫ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ৫৬৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা জব্দ করেছে।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

জওয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করে, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্কতা বজায় রাখে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিভিন্ন অপারেশনাল ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তার একটি চমৎকার দল রয়েছে, যারা সীমান্ত এলাকায় ঘটা অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখে।