ওয়েব ডেস্ক; ২০ জুন: ১৯ জুন দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি তারালি, ১১২ ব্যাটালিয়নের জওয়ানরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে, আন্তর্জাতিক সীমান্তে ৭০ বোতল ফেনসিডিল সহ এক পাচারকারীকে ধরেছে। ধৃত পাচারকারীর পরিচয়- আসিফ গাজি, জেলা উত্তর ২৪ পরগনা বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে পাচারকারী জানায়, এই ফেনসিডিল তাকে মোকায়ম গাজী, গ্রাম – খলশী উত্তর ২৪ পরগনা দিয়েছিল। এরপর সেগুলো বাংলাদেশি চোরাকারবারির কাছে হস্তান্তর করার কথা ছিল।

অন্যান্য ঘটনায় সীমা চৌকি গর্জিলা, ১১২ ব্যাটালিয়ন, সীমা চৌকি মেহরানী ও বাজিদপুর, ১০৭ ব্যাটালিয়ন, সীমা চৌকি আমবাগান, অ্যাডহক এসবি-V ব্যাটালিয়ন , সীমা চৌকি গোপালনগর, ৭০ ব্যাটালিয়নের জোয়ানরা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ৩৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া সীমা চৌকি সুতিয়া ১০৭ ব্যাটালিয়ন, সীমা চৌকি আমবাগান অ্যাডহক এসবি -V ব্যাটালিয়নের জোয়ানরা ৬.২ কেজি গাঁজা জব্দ করেছে। জব্দকৃত সকল ফেনসিডিলের মূল্য আনুমানিক ৯৮,৭৩৩/- টাকা।

আটক চোরাকারবারী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের সাথে জড়িতরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং তাদের মধ্যে কেউ কেউ ধরাও পড়ছে। ওই কর্মকর্তা কঠোর ভাষায় বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।