ওয়েব ডেস্ক; ১৯ জুলাই: দেশের কয়েকটি জায়গায় টমেটোর মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেজি প্রতি ৯০ টাকায় বিক্রির ব্যাপারে সরকার হস্তক্ষেপ করায় পাইকারি বাজারে টমেটোর দাম কমেছে।

পরিস্থিতি পর্যালোচনার পর ১৬ জুলাই, রবিবার থেকে দেশের ৫০০টি বেশি জায়গায় ৮০ টাকা কেজিতে টমেটো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাফেড (এনএএফইডি) এবং এনসিসিএফ-এর মাধ্যমে দিল্লি, নয়ডা, লক্ষ্ণৌ, কানপুর, বারাণসী, পাটনা, মুজফফরপুর এবং আরা এলাকায় বিক্রি শুরু হয়েছে। আগামীকাল থেকে বাজারের পরিস্থিতি অনুযায়ী আরও বেশ কয়েকটি শহরে এভাবে টমেটো বিক্রি করা হবে।