ওয়েব ডেস্ক; ২০ জুলাই: “আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ূর কাছে পাই রে”। শিশু সাহিত্যিক কবি সুনির্মল বসুর জন্মদিন উপলক্ষ্যে ” ছড়া লেখার কর্মশালা” শুরু হল আজ থেকে শিশু কিশোর আকাদেমির উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায়। আজকের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন বিশিষ্ট কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায় এবং আশীষ কুমার মুখোপাধ্যায়। এই কর্মশালায় জেলার ৮টি বিদ্যালয়ের মোট ৩৮ জন ১০-১৬ বছর বয়সী ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে।