ওয়েব ডেস্ক; ২১ জুলাই: ২০২৪ লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশছাড়া করতে হবে, হারাতে হবে বিজেপিকে। একুশের মঞ্চে আবার দলের সমস্ত কর্মীকে উদ্বুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ টি বিরোধী দল নিয়ে তৈরি হয়েছে INDIA জোট।
তবে প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করা হবে ভোটের পরেই। প্রধানমন্ত্রী শেয়ারের তার কোন মোহ নেই, একটাই লক্ষ্য যে বিজেপিকে আগামী লোকসভা ভোটে হারাতে হবে, স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার কথায় ”চেয়ারের কেয়ার করি না। কোনও চেয়ার আমাদের চাই না। আমরা পরিস্কার বলছি, আমরা চাই বিজেপি দেশ থেকে রাজনৈতিকভাবে বিদায় দিক। কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। সব সীমা লঙ্ঘন করেছে।”
লড়বে ইন্ডিয়া। এবং সেই লড়াইয়ে সৈনিকের মতন পাশে দাঁড়িয়ে থাকবে তৃণমূল কংগ্রেস।
মাত্র কয়েকদিন আগে রাজ্যে ছিল পঞ্চায়েত নির্বাচন সে নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছিল, বিরোধীরা বারবার অভিযোগ করেন এই অশান্তি নিয়ে। একুশের মঞ্চ থেকে পরিসংখ্যান দিয়ে তৃণমূল নেত্রী জানান, পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে হিংসায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। ভোটের দিন প্রাণ হারিয়েছেন ১৫ জন।
সুপ্রিমোট আরজি যে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েতের ভোট গঠন করা। এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশ ছিল সত্তর হাজার এবং কেন্দ্রীয় বাহিনী ছিল ৮০ হাজার সেই পরিসংখ্যানও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন , বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ২০০৩ সালে পঞ্চায়েত ভোটে ৮৯ জন এবং ২০০৮ সালে ৩৯ জনের প্রাণহানি হয়েছে”।
