ওয়েব ডেস্ক; শুভাবরি ; ২৬ জুলাই: তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে মনিপুরে নারী নির্যাতন এবং অরাজকতার প্রতিবাদে আজ গড়িয়া হাট মোড় থেকে গোলপার্ক অবধি রাস্তা পরিক্রমা করে।
রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মালা রায়, দক্ষিণ কলকাতা মহিলা কংগ্রেসের সভাপতি চৈতালী চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা এই পথ পরিক্রমায় অংশ নেন। শতাধিক তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যগণ মনিপুরের ঘটনার প্রতিবাদ স্লোগান তোলেন।
মিছিল গোল পার্কে পৌছুলে চন্দ্রিমা ভট্টাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, INDIA এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী সংসদে এ বিষয়ে তার বক্তব্য পেশ করুন। তারা আরও দাবি করেন প্রকৃত দোষীকে যেন শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হয়।
এই পদযাত্রা তিনটে কুড়ি মিনিটে গড়িয়াহাট মোড় থেকে শুরু হয়ে ৩. ৫০ মিনিটে গোলপার্ক পরিক্রমা করে শেষ হয়।
