ওয়েব ডেস্ক; ২৭ জুলাই: ২০০৯ দক্ষিণ ২৪ পরগনা হবু (Empanelled) প্রাথমিক শিক্ষক সংগঠন এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে জানান, দীর্ঘ ১৪ বছর ধরে বঞ্চনা, যন্ত্রনা ও বেকারত্বের অভিশাপ নিয়ে এখনো যোগ্যরা রাস্তায়, আপনার সোনার বাংলায় যোগ্য চাকরি প্রার্থীরা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শিক্ষাঙ্গনের পরিবর্তে পরিবর্তনের রাজপথে।
এছাড়াও তাদের কথায়, ১৪ জুলাই ২০২৩ মহামান্য আদালতের (হাইকোর্ট) মাননীয়া অমৃতা সিনহা ও মাননীয় কৃষ্ণা রাও বিচারপতি দ্বয়ের ঐতিহাসিক নির্দেশ, আগামী ১০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে ১৫০৬ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে, নতুবা অর্থ দফতরের মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পান্থ ও শিক্ষা সচিব মনীশ জৈন মহাশয়কে সশরীরে উপস্থিত থাকতে হবে। এই নির্দেশকে রাজ্য সরকার যাতে মানবতা দেয় সেই অনুরোধ তারা করেন।
তারা দাবি করেন, মাননীয়া মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বারংবার জনসমক্ষে বিবৃতি দিয়েছেন কোর্টের জটিলতার কারনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না, অথচ আদালত বারংবার নিয়োগ দিতে বললেও, কোনো এক অদৃশ্য কারনে নিয়োগ এখনও অধরা। আজও ২০০৯ দক্ষিণ ২৪ পরগনা ব্রাত্য।
