ওয়েব ডেস্ক; ৩০ জুলাই: প্রতিবন্ধকতা যে কোনোভাবেই মানুষের সৃজনশীলতা এবং শৈল্পিক মন ও শিল্পকে আটকে রাখতে পারেনা তার প্রমাণ আমরা বহু জায়গায় পেয়েছি। তেমনি আরেকবার আরেকটি প্রমাণ পাওয়া গেল ১৬ বছর বয়সী দিয়াকে দেখে। এই ছোট্ট মেয়েটি মুখ ও বধির। আমরা সাধারণত যে কাজগুলি অনায়াসেই করতে পারি তাতে কিছুটা বাঁধ সাজে তার এই প্রতিবন্ধকতা। কিন্তু সেই বাঁধ কোনোভাবেই তাকে আবদ্ধ রাখতে পারেনি শিল্প জগতের কাছ থেকে।
তার শৈল্পিক মন বারবার ভেসে বেড়ায় কল্পনার জগতে। এই অল্প বয়সী দিয়া ক্যানভাস, মাটি, রেজিন এবং বোর্ড নিয়ে তার শিল্পকে তুলে ধরতে চেয়েছে জগতের সামনে। ওরাল স্কুল ফর ডেফ চিলড্রেন স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়া দিয়া তার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এন আই ও এস বোর্ড থেকে।
তার শিল্প যে কোনভাবেই বৃথা যাচ্ছেনা তার প্রমাণ পাওয়া গেল। নরেন্দ্রপুরে ২৯ ও ৩০ শে জুলাই শেয়ারউড ক্লাব হাউসের পক্ষ থেকে আয়োজিত এক শিল্প প্রদর্শনীতে দিয়ার নিজের হাতে তৈরি জিনিস প্রদর্শিত হল।
এভাবে অনেক দিয়া ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আমাদের এই সমাজের বুকে। তাদেরকে সসম্মানে এবং তাদের শিল্পকে তুলে ধরার এক প্রয়াস করে যাচ্ছে অনেকেই তাও নিশব্দে।
