সৌম্যদীপ বেরা; শুভাবরি ওয়েবডেস্ক, ৩ আগস্ট: স্বনামধন্য জাদুকর জুনিয়র পি সি সরকারের জীবনী নির্ভর ‘জুনিয়র দ্য ম্যাজিসিয়ান অব অল টাইম’-এর প্রথম পর্ব প্রকাশ করল ‘এফ এম ডি মিউজিক বাংলা’ ইউটিউব চ্যানেল ।
অভিজিৎ পাল-এর ভাবনা, কাহিনী, চিত্রনাট্য ও সঙ্গীত অবলম্বনে তৈরী অ্যানিমেশন ভিত্তিক জীবন কাহিনীর চার পর্বের মধ্যে এদিন ১৪ মিনিটের প্রথম পর্ব প্রকাশিত হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , জুনিয়র পি সি সরকার, জয়শ্রী সরকার, মৌবনী সরকার এবং মদন মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অভিজিৎ পাল জানান, “সিনিয়র পি সি সরকার মারা যাওয়ার পর জুনিয়র পি সি সরকারের ধীরে ধীরে বিখ্যাত হওয়ার কাহিনী ।”
