সৌম্যদীপ বেরা; শুভাবরি ওয়েবডেস্ক, ৯ আগস্ট : স্পিড পেইন্টার অফ ইন্ডিয়া নামে পরিচিত প্রখ্যাত চিত্রকর রবীন বর এর একক চিত্র প্রদর্শনী শুরু হলো ‘অকাডেমী অব ফাইন আর্টস’-এর নর্থ গ্যালারি-তে । মুলত শ্রীকৃষ্ণ এর জীবনের নানা দিক নিয়ে তৈরী এই চিত্রপ্রদর্শনী আগামী ১৪ অগস্ট পর্যন্ত।
বিভিন্ন মাধ্যম মিলিয়ে মোট ১১৩ টি ছবি রয়েছে।
উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্র শিল্পী সমীর আইচ , অভিনেতা চিরঞ্জীৎ সহ অন্যান্য বিশিষ্টরা ।
