শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ আগষ্ট, কলকাতা:
সি পি ডব্লিউ ডির আবাসন এটি। দক্ষিণ কলকাতার অ্যানিমেল হ্যাজবেন্ডারির অফিসের ঠিকই অবস্থিত এর পাশের রাস্তাটির নাম হচ্ছে গ্রাহামস্ রোড।

সরকারি এই আবাসনের বাউন্ডারি দেওয়ালের বাইরে ঠিক রাস্তার পাশেই ছড়িয়ে ছিটিয়ে এভাবে থাকে আশেপাশের অঞ্চলের সমস্ত জায়গা থেকে জড়ো হওয়া আবর্জনা গুলো। কিছু সময় পরিষ্কার হয়। কিন্তু পথ চলতি মানুষজনকে নাকে কাপড় চাঁপা দিয়ে রাস্তাটি পার হতে হয়।

এখান থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। আজকের দিনে যখন মশা বাহিত রোগ সারা দেশের আতঙ্কের বিষয়, তখন পুরসভায় জঞ্জাল পরিস্কার বিভাগ অবশ্যই নজর দিতে পারে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়।