ওয়েব ডেস্ক; ১৫ আগস্ট : ২০২৩-এ স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ২০ জন অফিসার ও কর্মীকে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক এবং প্রশংসনীয় কাজের জন্য পুলিশ পদক প্রদান করেছেন।
বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়া হয়েছে নিম্নলিখিত ৬ জন অফিসার/কর্মীকে, অন্যদিকে প্রশংসনীয় কাজের জন্য পুলিশ পদক দেওয়া হয়েছে অন্য ১৪ জন অফিসার ও কর্মীকে।
বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক:
নওয়ল বাজাজ, আইপিএস, জেডি ইও জোন ১, সিবিআই, নতুন দিল্লি; বীরেন্দর মোহন মিত্তল, এসপি, এসইবি, সিবিআই নতুন দিল্লি; মহর্ষি রায় হাজং, অ্যাডিশনাল এস.পি., বিএফএসবি, সিবিআই, কলকাতা; নীলাম্বর নারায়ণন শ্রীকৃষ্ণন, ডেপুটি সুপার, এসইউ, সিবিআই, চেন্নাই; গীতা পাল, সাব ইন্সপেক্টর, ইওবি, সিবিআই, কলকাতা এবং রাজেশ্বর সিং রানা, সাব ইন্সপেক্টর, আইপিসিইউ, সিবিআই, নতুন দিল্লি।
প্রশংসনীয় কাজের জন্য পুলিশ পদক:
নবরাজু ভেল্লাদুরাই, অ্যাডিশনাল এসপি, এসিবি, সিবিআই, কোচি; রাজবীর সিং, অ্যাডিশনাল এসপি, এসিবি, সিবিআই, ইম্ফল; মিনু কাটারিয়া, ডেপুটি এসপি, আইপিসিইউ, সিবিআই, নতুন দিল্লি; অজয় কুমার মিশ্র, ডেপুটি এসপি, এসিবি, সিবিআই, গাজিয়াবাদ; টি সন্তোষ কুমার, ডেপুটি এসপি, এসিবি, সিবিআই, চেন্নাই; অনিল বিস্ট, ডেপুটি এসপি, ভিজিল্যান্স সেল, সিবিআই, নতুন দিল্লি; রাকেশ কুমার শর্মা, এএসআই, এইইউ, সিবিআই, নতুন দিল্লি; কিশোর কুমার, এএসআই, ইও২, সিবিআই, নতুন দিল্লি; কিষাণ চাঁদ, এএসআই, এসিই৬/এসআইটি, সিবিআই, নতুন দিল্লি; মহাদেব মিস্ত্রি, হেড কনস্টেবল, এসইবি, সিবিআই, কলকাতা; হরদেব সিং, হেড কনস্টেবল, বিএসএফবি, সিবিআই, নতুন দিল্লি; চেন্দ্রশেখর যোশী, কনস্টেবল, সিবিআই (সদর দপ্তর), নতুন দিল্লি; সুরেশ কুমার, সিনিয়র পিপি, এসসিবি, সিবিআই, চন্ডীগড় এবং নারায়ণন মীনাক্ষী, স্টেনোগ্রাফার, চেন্নাই জোন, সিবিআই, চেন্নাই।
