ওয়েব ডেস্ক; ২৩ আগস্ট: গত ২১ শে আগস্ট দক্ষিণবঙ্গ সীমান্তের সীমা চৌকি ডিএমসি, ৩৫ ব্যাটালিয়নের জওয়ানরা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে, ২.২৪৫ গ্রাম সাদা, গাঢ় সাদা, বাদামী, গাঢ় বাদামী এবং গাঢ় হলুদ রঙের মাদক পর্দাথ (মিথিলিন ডাই অক্সিফেন ১-২ প্রোপ্রেন এবং টলুইন) জব্দ করেছে। এই মাদক চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।

প্রকৃতপক্ষে, গভীর রাতে কর্তব্যরত জওয়ানরা তাদের দায়িত্বের এলাকায় কিছু সন্দেহজনক গতিবিধি টের পান এবং তারা কিছু চোরাকারবারীকে হাতে ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হতে দেখেন। জওয়ানরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ জানায়, চোরাকারবারীরা জওয়ানদের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ব্যাগ সেখানেই ফেলে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ তল্লাশি করলে ২.২৪৫ গ্রাম মাদকদ্রব্য পাওয়া যায়। তারপরে, এই পদার্থ রাসায়নিক সনাক্তকরণ কিট দিয়ে পরীক্ষা করা হয় এবং সেগুলো মিথিলিন ডাইঅক্সিফিন ১-২ প্রোপ্রেন এবং টলুইন বলে নিশ্চিত করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালগোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রী এ কে আর্য, ডিআইজি, মুখপাত্র, বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, চোরাচালানকারীরা যাতে তাদের ঘৃণ্য পরিকল্পনা চালাতে না পারে সেজন্য চোরাচালানের সম্ভাব্য সমস্ত রাস্তায় কড়া নজরদারি রাখা হয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে।