শুভবরি ওয়েডেস্ক,২৯ সেপ্টেম্বর,কলকাতা: মানুষের জীবনের তিনটি দশা শৈশব, যৌবন, ও বার্ধক্য। এই বার্ধক্যের বারানসী অনেকের ই হয়ে ওঠেনা। যেমন হয়ে ওঠে নি নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের। আজ কিছু উদ্যোমী যুবক এবং তার সাথে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন অনুপম হাজরা, অরবিন্দ মেমান হাজির হয়েছিলেন আবাসিকদের মধ্যাহ্নভোজের ব্যবস্থার সাথে।

দেবী দুর্গা হলেন শক্তি রুপেন, আর সেই দেবী দুর্গার আবাহনের আগেই তারা মহাশক্তি মায়েদের আবাহন করলেন, জানালেন শ্রদ্ধা। হৃদয়স্পর্শী এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত বিজেপি নেতা তথা অধ্যাপক অনুপম হাজরা । উপস্থিত অরবিন্দ মেমান বলেন মা, মহাত্মা , পরমাত্মা দর্শন হলো এখানে এসে। উৎসবের আগে এ এক পরম প্রাপ্তি।

https://youtu.be/XJgaCDwvzPk