ওয়েব ডেস্ক; কলকাতা ; ২৯ আগস্ট : ম্যারিকো লিমিটেড সাফোলা সোয়া চাঙ্কস ও জি বাংলার যৌথ উদ্যোগে গ্রাহকদের জন্য আয়োজিত হতে চলেছে ‘সাফোলা সোয়া সেরা হোম্ শেফ কনটেস্ট’। এই সফল উদ্যোগের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাই সমস্ত হোম শেফ এবং খাদ্য অনুরাগীদের। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে এঁরা বাংলার প্রিয় পারিবারিক শো ঘরে ঘরে জি বাংলায় আসার সুযোগ পাবেন ৷ এই বিশেষ অনুষ্ঠানটি হয়ে উঠবে পারিবারিক বিনোদন এবং রান্না-বান্নার খুঁটিনাটির সঠিক মেলবন্ধনের অনন্য নজির। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকবেন স্বনামধন্যা অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
প্রতিযোগিতাটি ভারতের সবচেয়ে নরম এবং সুস্বাদু সোয়া বড়ির গুণমান এবং জনপ্রিয়তাকে তুলে ধরবে উদযাপনের আঙ্গিকে। অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের রান্নার দক্ষতা এবং রান্নাঘরে সৃজনশীলতা প্রকাশের অভিনব প্ল্যাটফর্ম পাবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা হোয়াটসঅ্যাপ (৯১৪৭০৫২২৭১) করে তাদের সাফোলা সোয়া রেসিপির এন্ট্রি জমা দিতে পারবেন। সেরা চার জন ফাইনালিস্টের বাড়িতে শুটিং করতে পৌঁছে যাবে ঘরে ঘরে জি বাংলার টিম। এদের মধ্যে থেকে একজন বিজয়ী পাবেন ১.৫ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার। সঙ্গে থাকবে সাফোলা ও জি বাংলার পক্ষ থেকে বিশেষ গিফ্ট হ্যাম্পার।
এই অংশীদারিত্বের বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে, সঞ্জয় মিশ্র, সিওও-ইন্ডিয়া এবং সিইও – নিউ বিজনেস, ম্যারিকো লিমিটেড, বলেন, “আমরা জি বাংলা এবং ‘সাফোলা সয়া সেরা শেফ কনটেস্ট’-এর জন্য তাদের সবচেয়ে বিখ্যাত রিয়েলিটি শো ‘ঘরে ঘরে জি বাংলাকে’ পাশে পেয়ে আমরা আনন্দিত৷ আমাদের লক্ষ্য আমাদের প্রতিযোগীদের আবেগ এবং সৃজনশীলতাকে তুলে ধরা এবং নিত্যদিনের রান্নাঘরের অনন্য গল্প উদযাপন করা। প্রতিভাবান হোম শেফরা আমাদের পণ্য ব্যবহার করে কী জাদু করে, তা দেখার জন্য আমরা অধীর অপেক্ষায় আছি।”
ততটাই আনন্দ সহকারে আশিস সেহগাল, চিফ গ্রোথ অফিসার, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, বলেন, “আমরা, জি-তে, জি বাংলায় ‘সাফোলা সয়া সেরা হোম শেফ কনটেস্ট’-এর জন্য ম্যারিকোর অংশীদার হতে পেরে রোমাঞ্চিত। এই উদ্ভাবনী বিজ্ঞাপন এবং আনুষঙ্গিক বাণিজ্যিক প্রসার আমাদের ক্রমাগত প্রচেষ্টার প্রতিফলন। বাজাআমরা নিশ্চিত যে এই প্রচারাভিযান পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে গভীরভাবে অনুরণিত হবে এবং সাফোলা সোয়া চাঙ্কসের প্রতি আলাদা করে মানুষের মনে ভালোবাসা জন্মাবে ।”
জোলেন ফার্নান্ডেজ সোলাঙ্কি, সিওও – ম্যাডিসন মিডিয়া আল্ট্রা, বলেন, “আমাদের উপভোক্তা এবং বাজারকে (পশ্চিমবঙ্গ) প্রাধান্য দিয়ে, জি বাংলায় ঘরে ঘরে শো-এর সাথে এক হয়ে আমাদের এই অভিনব উদ্যোগ ‘সাফোলা সয়া সেরা হোম শেফ কনটেস্ট’ তৈরির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। এটি টিভি, ডিজিটাল এবং অন-গ্রাউন্ড জুড়ে আমাদের গ্রাহকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা গ্রহণ করবে। আমরা আমাদের ক্লায়েন্ট এবং ব্র্যান্ড সাফোলা সয়া চাঙ্কস এবং জি বাংলা-র সাথে এই মাধ্যম তৈরী করতে পেরে অত্যন্ত আনন্দিত, যার ফলে আমাদের ব্র্যান্ডে এই মরসুমে এক বিশাল প্রভাব পড়েছে।”
প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত, যারা রান্নার প্রতি অনুরাগী এবং তাদের খাবারে সাফোলা সয়া চাঙ্কস পণ্যটি অন্তর্ভুক্ত করার অফুরন্ত সম্ভাবনাগুলি সুযোগ অনুসন্ধান করতে আগ্রহী। অংশগ্রহণকারীরা বহুমুখী এবং প্রোটিন সমৃদ্ধ সয়া চাঙ্কস নিয়ে দিয়ে রেসিপি তৈরী করার সময় তাদের দক্ষতা প্রদর্শনের সর্বোচ্চ সুযোগ পাবে। ঐতিহ্যবাহী বাংলা রেসিপি থেকে উদ্ভাবনী ফিউশন খাবার পর্যন্ত, প্রতিযোগিতাটি অংশগ্রহণকারীদের তাদের সৃজনশীলতা প্রকাশের ক্ষেত্রে হবে যথেষ্ট আনন্দদায়ক এবং আকর্ষক।
