ওয়েব ডেস্ক; ৩১ আগস্ট : রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্ক নয়, সেই সম্পর্ক হল বাঁধনের, সম্পর্ক পরশের। আর সেই সম্পর্ককে এবং সেই দিনের মাহাত্ম্যকে সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বুধবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে “ইনস্টিটিউট ফর দা হ্যান্ডিক্যাপ এন্ড ব্যাকওয়ার্ড পিউপিল” এর শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিল।
পরশের পক্ষ থেকে এদিন প্রায় ২০০ জন শিশুর জন্য ছিল রাখি, মিষ্টিমুখ এবং সামান্য উপহার। বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে। ১৫টি গ্রুপে প্রায় ৩০ জন শিশুর হাতে পরশের অভিনন্দন মেডেল তুলে দেওয়া হয়। উল্লেখ্য বিজয়গড় পরশ জন্ম লগ্ন থেকেই মানুষের জন্য কাজ করে আসছে। তাদের “জনবল”, “শিক্ষা বল”, “নির্বাকের বল” প্রকল্প মন কেড়েছে বহু মানুষের।
