ওয়েব ডেস্ক; ১০ সেপ্টেম্বর: বিপুল পরিমাণ কোকেন সহ ৭ যুবককে হাতেনাতে ধরল বেঙ্গল এস টি এফ। ঘটনাটি ঘটে টেকনোসিটি থানা এলাকায় গতকাল ৯ সেপ্টেম্বর। ঘটনাটি ঘটে এদিন সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বেঙ্গল এস টি এফ – এর একটি দল আলিয়া ইউনিভার্সিটি বাসটপ এর আশেপাশে ওত পেতে বসেছিল। কিছুক্ষণ পর ৬ জন যুবক সেখানে আসে। তার মধ্যে দুজন ছিল বাইকে এবং বাকি চার জন ছিল গাড়িতে। তারপরেই অন্য একজনের কাছে সেই কোকেন হস্তান্তর করার সময় হাতেনাতে ধরা পরল সাতজন। সূত্রের খবর সব মিলিয়ে প্রায় ১৬৫ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকার মতন।
এই ঘটনায় যে সাতজনকে ধরা হয়েছে তারা হলেন:
ঋষি সাগর (28 বছর), রাহুল সিং (26 বছর) রিকি দত্ত (21 বছর), রাহুল দত্ত (37 বছর), অবিনাশ কুমার (26 বছর) , সন্টি সিং (19 বছর), অভিষেক ঠাকুর (27)।
এদের সবাইকে রবিবার আদালতে তোলা হয়।
