শুভাবরি ওয়েব ডেস্ক, ১৪ সেপ্টেম্বর, কলকাতা:
আজ (১৪/৯/২৩) দুপুর ১টা নাগাদ নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে এসটিএফ কোতোয়ালির (কোচবিহার) রেলগুমটি স্টপেজে একটি ট্রাককে আটক করে এবং ট্রাকের ভিতরে দুই ব্যক্তি মনিপুরের আব্দুল মতলিব (৩৪) ও মেখলিগঞ্জের ইয়ানুর রহমানকে(৩৭) গ্রেপ্তার করে।
সূত্র মতে জানা গেছে, ট্রাকের অতিরিক্ত টায়ারে লুকিয়ে রাখা ৪ কেজি অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং ১.২৫ কেজি ব্রাউন সুগার আটক করে এসটিএফ ।
এনডিপিএস আইনের অধীনে কোচবিহার কোতোয়ালি থানায় একটি নির্দিষ্ট মামলা শুরু হয়েছে। আগামীকাল কোচবিহারের বিশেষ এনডিপিএস আদালতে তাদের পাঠানো হবে।
