ওয়েব ডেস্ক; ২৪ সেপ্টেম্বর: ব্যাঙ্ক একাউন্ট থেকে জালিয়াতি করে ৮ লক্ষ টাকা তুলে নেবার অভিযোগে সম্প্রতি রাকেশ চন্দ্র বাছার নামে ৩০ বছর বয়সেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে কত ২৭ জুলাই। ৯৩ বছর বয়সী সমীর রায় যিনি এক্স এয়ার ভাইস মার্সেল অফ ইন্ডিয়া অভিযোগ করেন যে তার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাউন্ট থেকে ১৪ই জুলাই থেকে ২৩ শে জুলাই এর মধ্যে জালিয়াতের মাধ্যমে ৮ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। তিনি এই বিষয়টি জানতে পারেন যখন তিনি ব্যাংকের পাসবুক আপডেট করতে যান।

সম্পূর্ণ ঘটনাটি তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাকেশ চন্দ্র বাজার যিনি সমীর রায়ের প্রাক্তন ড্রাইভার ছিলেন তিনি মোবাইল সহ সিম যেটি ব্যাংকে রেজিস্টার ছিল তা চুরি করেন এবং তিনি অভিযোগকারীর ইউপিআই পাসওয়ার্ডও জানতেন।

পুলিশ রকেশকে সল্টলেক নর্থ থানা এলাকা থেকে গ্রেফতার করে।

রাকেশ চন্দ্র বাছার যিনি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা তার কাছ থেকে একটি ভোটার কার্ড দুটি মোবাইল সহ সিম কার্ড এবং দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে।