শুভাবরি ওয়েব ডেস্ক, ১ অক্টোবর, কলকাতা:
একটি গোপন তথ্যের ভিত্তিতে গাজোল থানার (মালদা) পুলিশ ৩০ সেপ্টেম্বর বিকালে NH-12-এর গাজোল টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পন্যবাহি গাড়ি (WB66AG4771) আটক করে। গাড়ির চালক সামাউল সেখ ওরফে কালু্য (৩৪) কাছ থেকে ৪৫৭ বোতল ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়। সূত্র মতে জানা গেছে, এটি গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর থেকে অবৈধ বাণিজ্যিক উদ্দেশ্যে মালদহের কালিয়াচক পর্যন্ত পরিবহন করা হচ্ছিল।
এই প্রসঙ্গে পরে, মালদার অন্যান্য থানা এলাকায় অভিযান চালানো হয় এবং মালদহের মিলিক সুলতানপুর, থেকে গ্যাংয়ের আরেক সদস্য ভীম মন্ডল (১৯) কে গ্রেফতার করে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
