ওয়েব ডেস্ক; ২ অক্টোবর: এইচডিএফসি পেনশন হল ভারতের অন্যতম অগ্রণী পেনশন ফান্ড ম্যানেজার। ন্যাশনাল পেনশন স্কিম (NPS)-এর সাহায্যে রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে ভারতীয়দের মধ্যে সচেতনতা গড়ার ক্ষেত্রে তারা সব সময় সামনের সারিতে থেকেছে।

১ অক্টোবর এনপিএস দিবস পালিত হয়। দিনটা উল্লেখযোগ্য বলে এই দিনেই এইচডিএফসি পেনশন নিয়ে এল এক অদ্বিতীয় এনপিএস প্রেফারেন্স ইনডেক্স। বিভিন্ন উপভোক্তা গোষ্ঠীর মধ্যে এনপিএস-এর গ্রহণযোগ্যতা কতটা, এই সূচক তাতে আলোকপাত করেছে।

এনপিএস হল কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি এক অবসরকালীন সঞ্চয় প্রকল্প। অবসর জীবনে ভারতীয় নাগরিকদের আর্থিক নিরাপত্তা প্রদান করার লক্ষ্যে যা তৈরি হয়েছে। ১৮-৭০ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক স্বতঃপ্রবৃত্ত হয়ে এতে সাবস্ক্রাইব করতে পারেন।

এনপিএস প্রেফারেন্স ইনডেক্স তৈরির জন্য এইচডিএফসি পেনশন কমিশন ইপসোস নামে এক স্বতন্ত্র মার্কেট রিসার্চ স্পেশ্যালিস্টকে সমীক্ষার দায়িত্ব দিয়েছিল। এনপিএস সম্পর্কে জানেন, প্রথম/দ্বিতীয়/তৃতীয় শ্রেণিভুক্ত বিভিন্ন জায়গার এমন ১০৮১ জনকে নিয়ে এই কনজিউমার মার্কেট রিসার্চ স্টাডি* করা হয়। অংশগ্রহণকারীদের বয়সের ভিত্তিতে ৩০-৪০ বছর এবং ৪৫-৫৫ বছরের দু’টো গোষ্ঠীতে ভাগ করা হয়েছিল।

এই সমীক্ষার উদ্দেশ্য ছিল অবসরজীবন নিয়ে উপভোক্তারা কী ভাবেন সেটা বোঝা এবং তারা এনপিএস-এর বিষয়ে ওয়াকিবহাল কি না, এনপিএস তাদের আকর্ষণ করে কি না, এবং এটা নিয়ে তারা বিবেচনা করেন কি না, সে বিষয় জেনে নেওয়া। এই তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে এনপিএস প্রেফারেন্স ইনডেক্স, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যার গতিবিধিতে নজরে রাখা যাবে।

এই সমীক্ষা অনুযায়ী বর্তমানে এনপিএস প্রেফারেন্স ইনডেক্স হল ৫৪ (০ থেকে ১০০-র মাপকাঠিতে)। তাই উপসংহারে বলা যায় যে বর্তমান এনপিএস প্রেফারেন্স ইনডেক্স মাঝামাঝি একটা জায়গায় রয়েছে। এর উপর জ্ঞান, আকর্ষণ এবং বিবেচনা, এই তিনটে বিষয়ের প্রভাব রয়েছে।