শুভাবরি ওয়েব ডেস্ক, ৪ অক্টোবর, কলকাতা:
একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে, এসআই সোমনাথ সিংহ রায় (আইও) সাইবার ক্রাইম থানার অন্যান্য অফিসার ফোর্স নিয়ে কলকাতার লেক থানা এলাকায় অভিযান চালায়। সূত্র মতে জানা গেছে, ভুক্তভোগীরা প্রাথমিকভাবে একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ইউটিউবে ভিডিও লাইক করার জন্য প্রলুব্ধ হয় এবং এর জন্য তারা স্বল্প পরিমাণে টাকা ও পেয়েছে। তারপরে তাদের বিভিন্ন কাজ করতে বলা হয়েছিল যার ফলে তাদের একটি ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করতে হয়। এভাবে দুর্বৃত্তরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২৮ লাখ টাকা পাচার করেছে।
পুলিশ এই কেসে কলকাতার শুভদীপ সিংহ রায় এবং সমীর সরকারকে গ্রেফতার করেছে।
বিডিএন সাইবার ক্রাইম থানায় ভারতীয় দন্ডবিধির 419/420/406/468/120B IPC/14. 04.2023, ধারায় মামলা দায়ের করা হয়েছে।
