ওয়েব ডেস্ক; ১৮ অক্টোবর; কলকাতা: এবছর দুর্গাপুজোয় আইটিসি-র আশীর্বাদ মিষ্টি দইয়ের হাত ধরে ফিরছে কলকাতাবাসীর নস্টালজিয়া। বইয়ে পড়া, নাটকে দেখা সেই দইওয়ালাদের কলকাতার রাস্তায় ফিরিয়ে আনল এই ব্র্যান্ড; যারা চেনা সুরে হাঁক দিচ্ছেন–‘দই চাই, দই’। শহরের বিভিন্ন জনপ্রিয় এলাকায় এই দইওয়ালারা বিক্রি করছেন আশীর্বাদ মিষ্টি দই। তারই মাঝে কখনও কোমর দোলাচ্ছেন গানের তালে। এই দইওয়ালারা পৌঁছে যাবেন শহরের কিছু নাম করা মণ্ডপে, মহাভোগ খাওয়ার মাঝেই দর্শনার্থীদের হাতে তুলে দেবেন আশীর্বাদ মিষ্টি দই। এভাবেই এই উৎসবের মরসুমে কলকাতায় ফিরতে চলেছে পুরনো সেই দিনের স্মৃতি।
দইওয়ালারা বেরিয়ে পড়েছেন। বেলা ১২টা থেকে তাদের দেখা পাওয়া যাবে। মহাষষ্টীতে ওরা থাকবেন হিন্দুস্তান পার্ক পূর্বাচলে, মহাসপ্তমীতে নিউটাউন সর্বজনীনের পুজো প্রাঙ্গণে। রিয়েল টাইম আপডেট এবং লোকেশন ট্র্যাকিংয়ের জন্য দেখুন এই ব্র্যান্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল @aashirvaad_svastimilk. আইটিসি আশীর্বাদ মিষ্টি দইয়ের স্বাদে ডুব দিন ফেলে আসা দিনের সুখস্মৃতিতে।
