ওয়েব ডেস্ক; কলকাতা, ১৮ অক্টোবর : Bingo! বরাবরই বিনোদন আর উদ্ভাবনের সঙ্গে সমার্থক। এবছর দুর্গাপুজোয় উৎসবের আনন্দকে Bingo! TedheMedhe এক অন্য মাত্রা দিয়েছে। দুর্গা বন্দনা ও উৎসবের উদ্দীপনার সঙ্গে তারা মিশিয়ে দিয়েছে চলতি ক্রিকেট উৎসবেরউন্মাদনা।

দুর্গাপুজোর উদ্দীপনা এবং ক্রিকেট উন্মাদনার মেলবন্ধন: সংস্কৃতি এবং ক্রিকেটের সংমিশ্রণে কলকাতার যোধপুর পার্কে অনন্য এক প্যান্ডেল তৈরি করেছে Bingo! TedheMedhe ১২ ফুটের দেবী প্রতিমার চারপাশ সেজে উঠেছে ক্রিকেটীয় উৎকর্ষের প্রদর্শনে। পুরোটাই তৈরি হয়েছে Bingo! TedheMedheদিয়ে। এই প্যান্ডেলের থিমের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেট দলের জন্য ঝরে পড়ছে মা দুর্গার আশীর্বাদ। দেবী যেন বলছেন “বিজয়ী ভবঃ”।

শিল্প ও ঐতিহ্যের যুগলবন্দি: প্যান্ডেলের ভিতরে দ্বিমাত্রিক শিল্পকলার মধ্যে দিয়ে কলকাতার সংস্কৃতি এবং দর্শনীয় ইমারতগুলো ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের মধ্যিখানে রয়েছে মা দুর্গার অপূর্ব সুন্দর প্রতিমা মণ্ডপসজ্জায় এনেছে দৈব ছোঁয়া। কলকাতার ক্রিকেটীয় ঐতিহ্য জায়গা পেয়েছে প্যান্ডেলের ভিতরে। ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে ক্রিকেট ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্তগুলো পুনর্যাপন করার সুযোগ।

ক্রিকেট খেলার ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোর প্রতিরূপ রাখা হয়েছে মণ্ডপে। মজার ব্যাপার হল, প্রতিটাই তৈরি হয়েছে Bingo! TedheMedhe দিয়ে। Bingo! TedheMedhe স্টিকস দিয়ে দুর্গাপুজো এবং ক্রিকেটপুজো উদ্‌যাপনের মাধ্যমে সার্থক হয়েছে ব্র্যান্ড ইনটিগ্রশেন।

Bingo! এমন একটা মঞ্চ তৈরি করেছে যেখানে মা দুর্গা এবং ক্রিকেট ভক্তরা একত্রে করতে পারবেন দুর্গাপুজোর উদ্‌যাপন। বৈচিত্রপূর্ণ শিল্পকর্মে সেজে ওঠা এই অনন্য মণ্ডপ হয়ে উঠেছে ক্রিকেটএবংশারদোৎসবের এক দুর্ধর্ষ মেলবন্ধন।