ওয়েব ডেস্ক; ১৮ অক্টোবর: উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে বিধান সরণি এ্যাটলাস ক্লাব। তারা গত বছরে প্রথম পোষ্যবান্ধব পুজোর আয়োজন করেছিল। তাদের কথা অনুযায়ী বাড়ির সবাই যখন দুর্গা পুজোতে ঘুরতে বেরিয়ে যান তখন একা পরে থাকে বাড়ির আদরের পোষ্যরা। তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া বা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর সুযোগ খুবই কম থাকে।
সেই বিষয়ে নজর আসতেই তারা এই উদ্যোগ নিল। গত বছরের মতন এ বছরও তাদের প্যান্ডেল পোষ্য বান্ধব। যারা প্যান্ডেলে আসছেন তারা তাদের বাড়ির প্রিয় পোষ্যকে অনায়াসে নিয়ে আসতে পারেন তাদের পূজা মন্ডপে। শুধু তাই নয় এই সমস্ত বিশেষ অতিথিদের জন্য থাকছে প্রীতিভোজের ব্যবস্থাও। এই বছরে মা দুর্গার মূর্তি দর্শনের সাথে সাথে জগন্নাথ দর্শনও সেরে ফেলতে পারবেন এই পূজা মন্ডপে।
