ওয়েব ডেস্ক; ১৯ অক্টোবর: দুর্গাপুজোয় কুমোরটুলির বিশেষ অবদানকে সম্মান জানাতে ভারতীয় ডাক বিভাগ একটি স্মারক খাম প্রকাশ করেছে। কুমোরটুলির মৃৎশিল্পীদের প্রতি সম্মান জানাতে ভারতীয় ডাক বিভাগে কলকাতা শাখার পক্ষ থেকে এই বিশেষ খামটি বের করা হয়।

কলকাতা শাখার পোস্ট মাস্টার জেনারেল শ্রী সঞ্জীব রঞ্জন বলেন, কুমোরটুলি দুর্গাপুজোর ক্ষেত্রে অনন্য শিল্প সত্ত্বা এবং উদ্ভাবনী চিন্তা-চেতনায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডাক বিভাগ খাম প্রকাশের মাধ্যমে তাঁদের এই অনন্য শিল্প সত্ত্বাকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে চায়।